🚀 Your Trusted Digital Partner 🌍 • 💻 Professional Website Design • 🎯 Google Ads Management • 📍 Google Business Profile SEO • 🔍 Local SEO • 🛒 E-Commerce Solutions • 📈 Business Growth Strategy • 🛠️ Annual Website Maintenance • 🤝 Yearly Support Contract • 🕒 24/7 Expert Technical Support • 🔒 Security Updates • ⚡ Speed Optimization • 💾 Website Backup & Monitoring • 👨‍💼 Dedicated Account Manager • 🌐 JunedWeb.com

UAE Gratuity Calculator – গ্র্যাচুইটি ক্যালকুলেটর

আপনার basic বেতন আর চাকরির তারিখ দিন, UAE-র নতুন শ্রম আইন অনুযায়ী আপনার গ্র্যাচুইটি সাথে সাথে হিসাব হয়ে যাবে। Calculate your UAE end-of-service gratuity in Bangla or English. Free, no sign-up.

গ্র্যাচুইটি কিভাবে হিসাব হয়?

UAE-র নতুন শ্রম আইন (Federal Decree-Law 33/2021, Article 51) অনুযায়ী private sector-এ কাজ করা বিদেশি full-time কর্মী অন্তত 1 বছর একটানা চাকরি করলে চাকরি শেষে গ্র্যাচুইটি পান। হিসাব হয় শুধু basic বেতন দিয়ে:

চাকরির সময়প্রতি বছরের জন্য
প্রথম 5 বছর21 দিনের basic বেতন
5 বছরের পরে30 দিনের basic বেতন
সর্বোচ্চ সীমামোট 2 বছরের বেতন

দৈনিক basic বেতন = মাসিক basic ÷ 30। বছরের ভগ্নাংশ (যেমন 7 বছর 6 মাস) আনুপাতিক হারে ধরা হয়। বিনা বেতনে অনুপস্থিত থাকা দিনগুলো চাকরির সময়ে ধরা হয় না।

উদাহরণ

basic বেতন AED 3,000, চাকরি 7 বছর। দৈনিক basic = 3,000 ÷ 30 = AED 100।
প্রথম 5 বছর: 5 × 21 × 100 = AED 10,500
পরের 2 বছর: 2 × 30 × 100 = AED 6,000
মোট গ্র্যাচুইটি: AED 16,500

Resign করলে কি গ্র্যাচুইটি কমে?

না। নতুন আইনে নিজে resign করলে বা কোম্পানি বাদ দিলে, দুই ক্ষেত্রেই একই হিসাব। তবে 2022-এর আগের unlimited contract যদি কখনো নবায়ন না হয়ে থাকে, সেটা পুরনো আইনে হিসাব হতে পারে, যেখানে আগে resign করলে কম পাওয়া যেত। আইন অনুযায়ী চুক্তি শেষ হওয়ার 14 দিনের মধ্যে কোম্পানিকে সব পাওনা দিতে হবে।

কাদের জন্য এই হিসাব প্রযোজ্য নয়

  • সরকারি চাকরি এবং UAE নাগরিক (তাদের pension আইন আলাদা)
  • DIFC ও ADGM free zone (তাদের নিজস্ব আইন আছে)
  • গৃহকর্মী (domestic worker), যাদের জন্য আলাদা আইন
  • Part-time কর্মী, যারা কাজের ঘণ্টা অনুযায়ী আনুপাতিক হারে পান

How UAE gratuity is calculated (English)

Under Article 51 of Federal Decree-Law 33 of 2021, a foreign full-time employee in the UAE private sector who completes at least one year of continuous service is entitled to end-of-service gratuity based on the last basic salary: 21 days' basic pay for each of the first five years and 30 days' basic pay for each year after that, with part years counted pro rata. Unpaid absence is not counted as service, and the total cannot exceed two years' wages. Resigning does not reduce gratuity under the new law, and the employer must pay all dues within 14 days after the contract ends.

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন

১ বছরের কম চাকরি করলে কি গ্র্যাচুইটি পাব?

না। আইন অনুযায়ী অন্তত ১ বছর একটানা চাকরি করতে হয়। ১ বছর পূর্ণ হলে এরপরের প্রতিটি দিনই আনুপাতিক হারে হিসাবে আসে।

বাসা ভাড়া বা allowance কি হিসাবে ধরা হয়?

না, শুধু basic বেতন ধরা হয়। আপনার employment contract বা payslip-এ basic বেতন আলাদা করে লেখা থাকে।

কোম্পানি গ্র্যাচুইটি না দিলে কী করব?

প্রথমে কোম্পানির HR-এর সাথে কথা বলুন। সমাধান না হলে MOHRE-তে অভিযোগ করতে পারেন (call centre 600590000, MOHRE app বা website)।

এই হিসাব কি একদম সঠিক?

এটি আইনের নিয়ম অনুযায়ী আনুমানিক হিসাব। কোম্পানির কাছে আইনগত পাওনা থাকলে তা কেটে রাখা যায়, আর কোম্পানি মাস ধরে হিসাব করলে সামান্য পার্থক্য হতে পারে। এটি আইনি পরামর্শ নয়।

আরো free tool